ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায়ভার নেবে না সরকার : বাণিজ্যমন্ত্রী

ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায়ভার সরকার নেবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলে, তবে যে সব কম্পানি দুর্নীতি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার (৮ অক্টোবর) বিকেলে রংপুর নগরীতে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে অন্তত ২০ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। এর সাথে অনেকেই জড়িত। যেসব ই-কমার্স প্রতিষ্ঠান অনিয়ম-দুর্নীতি করছেন তাদের বিরুদ্ধে কাজ করছে সরকার। এখন পর্যন্ত ১০ থেকে ১২টা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে।


পেঁয়াজের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতে বৃষ্টির কারণে পেঁয়াজের দাম বেড়েছে। সেখানে দাম বৃদ্ধির কারণে আমাদের দেশেও পেঁয়াজের দাম বেড়েছে। এ ছাড়াও বিশ্ববাজারে চিনির দাম বেশি হওয়ায় আমাদের দেশে এর প্রভাব পড়েছে। তবে আগামী সপ্তাহে পেঁয়াজসহ সব পণ্যের দাম কমার আশ্বাস দেন মন্ত্রী।

ads
ads
ads

Our Facebook Page

↑